দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস দুর্ঘটনা নিহত ১ আহত অন্তত ২০

সড়কে বাস দুর্ঘটনা নিহত ১

বরিশাল-বানারীপাড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন ৫৫ বছর বয়সী আব্দুল মালেক। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল।

আরও  পড়ুন, মাদারগঞ্জে রোগীর চাপে মেঝেতে শয্যা, যত্নের অভাবে নষ্ট হচ্ছে কেবিন: ভেতরে কবুতরের বাসা

পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাসের বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি পুকুর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

বিষয় : নিয়ন্ত্রণ বাস দুর্ঘটনা একজন নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস দুর্ঘটনা নিহত ১ আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশাল-বানারীপাড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন ৫৫ বছর বয়সী আব্দুল মালেক। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল।

আরও  পড়ুন, মাদারগঞ্জে রোগীর চাপে মেঝেতে শয্যা, যত্নের অভাবে নষ্ট হচ্ছে কেবিন: ভেতরে কবুতরের বাসা

পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাসের বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি পুকুর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x