দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আরো পড়ুন , রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্পচাপে গ্যাস সরবরাহঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর গুলিস্তানে বাস দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু