দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে কারখানার বাস দুর্ঘটনা, আহত ১৫ শ্রমিক

কারখানার বাস দুর্ঘটনা

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ ১৫ শ্রমিক আহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল।কুতুবদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা নারীসহ ১৫ শ্রমিক আহত হন।

আরও  পড়ুন, ঘনঘন লোডশেডিং, অস্বাভাবিক বিল; কাশিয়ানী পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় : বাস দুর্ঘটনা শ্রমিকবাহী বাস শ্রমিক আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে কারখানার বাস দুর্ঘটনা, আহত ১৫ শ্রমিক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ ১৫ শ্রমিক আহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল।কুতুবদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা নারীসহ ১৫ শ্রমিক আহত হন।

আরও  পড়ুন, ঘনঘন লোডশেডিং, অস্বাভাবিক বিল; কাশিয়ানী পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত