দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সিলেট বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লাখ অনুদান

সিলেট বাস দুর্ঘটনা নিহতদের পরিবারকে ৫ লাখ অনুদান

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং অন্যান্য আহতদের ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।মন্ত্রী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন, রংপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অনুদানের অর্থ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়া গতি এবং প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, শুক্রবার সকালে কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন। আহতদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সরকারি অনুদানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : বাস দুর্ঘটনা ৫ লাখ অনুদান নিহতদের পরিবার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সিলেট বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ৫ লাখ অনুদান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং অন্যান্য আহতদের ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।মন্ত্রী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন, রংপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অনুদানের অর্থ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়া গতি এবং প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, শুক্রবার সকালে কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন। আহতদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সরকারি অনুদানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত