গাজীপুরের একটি মেট্রিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে কাজ করে যাচ্ছে।শনিবার (১৩ জুন) সকালের দিকে গাজীপুরের ডেগের চালা রোডে অবস্থিত ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হুট করেই কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আরও পড়ুন, মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায়, ভেজাল ও অনুমোদনহীন গুড় উৎপাদন প্রশাসন নীরব ভূমিকায়পরিস্থিতি বিবেচনায় একে একে মোট ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে আছেন কি না, কিংবা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।