রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।রোববার ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের ওপর উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন, গ্যাসের তীব্র সংকটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে অপেক্ষা
নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হলেও পথেই তার মৃত্যু হয়। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রয়েছেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিষয় : নিয়ন্ত্রণ চারজন নিহত পিকআপ উল্টে

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন