দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন

রাজধানীর মিরপুর এলাকার ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে মার্কেটের নিচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুম কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সকাল ৯টা ১৮ মিনিটে পূরবী সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।“মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন দোকানে আগুন লেগেছে কিংবা কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আরও  পড়ুন, তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুন যাতে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মার্কেট এলাকা ও আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে ফায়ার সার্ভিস।

আরও  পড়ুন, কাজের সময় ইন্টারনেট কর্মীদের ওপর হামলা তিন ,কর্মী চিকিৎসাধীন ঢামেকে

বিষয় : নিয়ন্ত্রণ মার্কেটে আগুন বাণিজ্যিক কেন্দ্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর এলাকার ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে মার্কেটের নিচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুম কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সকাল ৯টা ১৮ মিনিটে পূরবী সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে সকাল ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।“মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন দোকানে আগুন লেগেছে কিংবা কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আরও  পড়ুন, তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুন যাতে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মার্কেট এলাকা ও আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে ফায়ার সার্ভিস।

আরও  পড়ুন, কাজের সময় ইন্টারনেট কর্মীদের ওপর হামলা তিন ,কর্মী চিকিৎসাধীন ঢামেকে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত