রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় নিজ বাসা থেকে আহনাফ তাজুয়ান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা জানান, ২২ বছর বয়সী আহনাফ তাজুয়ান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। এছাড়া তার মাদকাসক্তির বিষয়ও উল্লেখ করেছেন স্বজনরা।
আরও পড়ুন , কাজের সময় ইন্টারনেট কর্মীদের ওপর হামলা তিন ,কর্মী চিকিৎসাধীন ঢামেকে
মৃতের মামা ফারুক হোসেন জানান, ভোরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন আহনাফ। পরে তার মা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যান।তেজগাঁও থানার উপ-পরিদর্শক সৈয়দ বাইজিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ঘুমের সমস্যাও ছিল। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন, ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, রাতের সেবা বাড়ছে ২০ মিনিট
বিষয় : শিক্ষার্থী নিহত উদ্ধার ঝুলন্ত মরদেহ

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন