দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, রাতের সেবা বাড়ছে ২০ মিনিট

৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি

রাজধানীর লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।আগামী ৭ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বৃদ্ধি করা হচ্ছে।মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায়। নতুন সময়সূচি অনুযায়ী তা হবে রাত ৯টা ৫০ মিনিট। অন্যদিকে মতিঝিল থেকে শেষ ট্রেন বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়লেও নতুন সময় অনুযায়ী সেটি ছাড়বে রাত সাড়ে ১০টায়।

আরও  পড়ুন , মুগদার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

তবে অতিরিক্ত এই সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান ট্রেন পরিচালনার সময়ই কেবল বাড়ানো হচ্ছে।বিশেষ করে অফিসফেরত কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সন্ধ্যার পর যাতায়াতকারী যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু হলেও ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়। পরে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালুর মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হয়।

আরও  পড়ুন , এআই ছবি আর ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

বিষয় : মেট্রোরেল সময়সূচি স্বস্তিদায়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, রাতের সেবা বাড়ছে ২০ মিনিট

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

রাজধানীর লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।আগামী ৭ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বৃদ্ধি করা হচ্ছে।মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায়। নতুন সময়সূচি অনুযায়ী তা হবে রাত ৯টা ৫০ মিনিট। অন্যদিকে মতিঝিল থেকে শেষ ট্রেন বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়লেও নতুন সময় অনুযায়ী সেটি ছাড়বে রাত সাড়ে ১০টায়।

আরও  পড়ুন , মুগদার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

তবে অতিরিক্ত এই সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান ট্রেন পরিচালনার সময়ই কেবল বাড়ানো হচ্ছে।বিশেষ করে অফিসফেরত কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সন্ধ্যার পর যাতায়াতকারী যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু হলেও ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়। পরে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালুর মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হয়।

আরও  পড়ুন , এআই ছবি আর ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত