দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

এআই ছবি আর ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া ছবি তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাহিদ আল হাসান নামে এক ব্যক্তি।রাজধানীর ভাটারা থানা পুলিশ জাহিদ আল হাসান নামে ৩৫ বছর বয়সী এক প্রতারককে গ্রেপ্তার করেছে।পুলিশের দাবি, জাহিদ নিজেকে কখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি, কখনো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

আরও পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় আদালতে নতুন তথ্য, উত্তেজনা

অভিযোগ রয়েছে, এআই ও ফটোশপ প্রযুক্তি ব্যবহার করে তিনি দেশের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে নিজের ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন।এসব ছবি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন এবং বড় প্রকল্প, দোকান বরাদ্দ ও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন।ভুক্তভোগীদের অভিযোগ, এভাবে কয়েকজনের কাছ থেকে তিন কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।একটি মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও  পড়ুন , মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২৩

বিষয় : প্রতারণা এআই প্রযুক্তি ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

এআই ছবি আর ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া ছবি তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাহিদ আল হাসান নামে এক ব্যক্তি।রাজধানীর ভাটারা থানা পুলিশ জাহিদ আল হাসান নামে ৩৫ বছর বয়সী এক প্রতারককে গ্রেপ্তার করেছে।পুলিশের দাবি, জাহিদ নিজেকে কখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি, কখনো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

আরও পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় আদালতে নতুন তথ্য, উত্তেজনা

অভিযোগ রয়েছে, এআই ও ফটোশপ প্রযুক্তি ব্যবহার করে তিনি দেশের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে নিজের ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন।এসব ছবি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন এবং বড় প্রকল্প, দোকান বরাদ্দ ও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন।ভুক্তভোগীদের অভিযোগ, এভাবে কয়েকজনের কাছ থেকে তিন কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।একটি মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও  পড়ুন , মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২৩

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত