রাজধানীর মুগদায় একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীর হোসাইনের মরদেহ পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, নিহত তানভীর হোসাইন শুভ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তর মুগদার ওই বাসায় একাই বসবাস করতেন। যদিও তিনি বিবাহিত ছিলেন, সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন , এআই ছবি আর ভুয়া পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ‘ইঞ্জিনিয়ার’ জাহিদ
মুগদা থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।বাড়ির মালিকের তথ্য অনুযায়ী, ঈদের দিন শেষবারের মতো তানভীর হোসাইনকে দেখা গিয়েছিল। এরপর কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।ঘটনার পর নিহতের স্বজন ও সহকর্মীদের খবর দেওয়া হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : ঝুলন্ত ব্যাংক কর্মকর্তা মরদেহ উদ্ধার

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন