দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাপলা কর্নার উদ্বোধনে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানালেন মামুনুল হক

আসিফ মাহমুদকে ধন্যবাদ জানালেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় শাপলা কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা জানান।মামুনুল হক বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি আসিফ মাহমুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, শাপলা চত্বরের আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ভাষ্য অনুযায়ী, 

আরও  পড়ুন, আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেরণার সঙ্গেও ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার একটি যোগসূত্র রয়েছে।মামুনুল হক আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের মতো শাপলা চত্বরের নিহতদেরও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি অব্যাহত থাকবে। এ দাবিতে সংসদ ও রাজপথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি ও হিসাব সামনে এসেছে। ঘটনাটি নিয়ে বিচার ও তদন্তের দাবিও বিভিন্ন পক্ষ থেকে অব্যাহত রয়েছে।

বিষয় : কৃতজ্ঞতা উদ্বোধনে শাপলা কর্নার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাপলা কর্নার উদ্বোধনে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানালেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় শাপলা কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা জানান।মামুনুল হক বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি আসিফ মাহমুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, শাপলা চত্বরের আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ভাষ্য অনুযায়ী, 

আরও  পড়ুন, আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেরণার সঙ্গেও ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার একটি যোগসূত্র রয়েছে।মামুনুল হক আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের মতো শাপলা চত্বরের নিহতদেরও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি অব্যাহত থাকবে। এ দাবিতে সংসদ ও রাজপথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি ও হিসাব সামনে এসেছে। ঘটনাটি নিয়ে বিচার ও তদন্তের দাবিও বিভিন্ন পক্ষ থেকে অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x