দৈনিক সংবাদ দিগন্ত

উদ্বোধনের পর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, দলিল, আলোকচিত্র এবং বিভিন্ন নিদর্শন সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর। উদ্বোধনের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য এর দরজা খুলে দেওয়া হয়েছে।দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা।আরও  পড়ুন, ৫ দিনজুড়ে বৃষ্টির দাপট, ভারী বর্ষণের শঙ্কা দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বুকিং করা দর্শনার্থীরাই জাদুঘরে প্রবেশ করতে পারবেন।জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে।আয়োজকদের মতে, অতিরিক্ত ভিড় এড়ানো এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে দর্শনার্থীদের অভিজ্ঞতা নিশ্চিত করতেই অনলাইন টিকিট ও সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত করিয়ে দিতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনের পর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর