কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। ফরিদা ইয়াসমিনের অভিযোগ, তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে আমির হামজা কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন।ফরিদা ইয়াসমিন বলেন, দলের অনুমতি পেলে তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করবেন। জনপ্রতিনিধিদের বক্তব্য ও আচরণে একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।সম্প্রতি দৌলতপুরে এক মতবিনিময় সভায় আমির হামজার দেওয়া বক্তব্য নিয়ে এই বিরোধের সূত্রপাত। সেখানে তিনি প্রশাসনিক কার্যক্রমে নির্বাচিত সংসদ সদস্যদের পাশ কাটিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে যুক্ত করার বিষয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন, ১১ হাজার কোটি টাকা ফিরিয়ে আনার দাবি আসিফ মাহমুদের
একই বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সাংবিধানিক গুরুত্ব নিয়েও মন্তব্য করেন তিনি।এদিকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহিলা দলের নেতাকর্মীরা আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অন্যদিকে আমির হামজা তার বক্তব্যে মূলত কুষ্টিয়ার প্রশাসনিক কার্যক্রমে নির্বাচিত সংসদ সদস্যদের ভূমিকা এবং সার ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।এ ঘটনায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বক্তব্য-পাল্টা বক্তব্যের পাশাপাশি আইনি পদক্ষেপের বিষয়টিও সামনে এসেছে।
বিষয় : হুঁশিয়ারি সংরক্ষিত নারী মানহানি মামলা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন