দৈনিক সংবাদ দিগন্ত

প্রাণনাশের হুমকি

প্রাণনাশের হুমকি
জান্নাতুল ফেরদৌস পিয়া

প্রাণনাশের হুমকি ও অজ্ঞাত ব্যক্তিদের অনুসরণের অভিযোগে নিরাপত্তা চেয়ে করা সাধারণ ডায়েরি বা জিডি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।শুনানির সময় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল।এর আগে, গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন পিয়া জান্নাতুল। 

আরও  পড়ুন, সিক্রেটটা এখনই বলা যাবে না 

জিডিতে তিনি অভিযোগ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন।তার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা, অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি এবং গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে।জিডিতে তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তার প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এবং এ বিষয়ে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। 

বিষয় : অভিযোগ নিরাপত্তা প্রাণনাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রাণনাশের হুমকি ও অজ্ঞাত ব্যক্তিদের অনুসরণের অভিযোগে নিরাপত্তা চেয়ে করা সাধারণ ডায়েরি বা জিডি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।শুনানির সময় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল নিজে আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল।এর আগে, গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন পিয়া জান্নাতুল। 

আরও  পড়ুন, সিক্রেটটা এখনই বলা যাবে না 

জিডিতে তিনি অভিযোগ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন।তার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা, অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি এবং গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে।জিডিতে তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তার প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এবং এ বিষয়ে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত