ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ে বৈচিত্র্য এনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমসাময়িক সময়ের অন্যতম মেধাবী শিল্পী হিসেবে। চলতি বছরও একের পর এক নাটকে অভিনয় করে দর্শকপ্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার কাজের সংখ্যা কমিয়ে নতুন এক পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।দুই ঈদে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে ‘সুপ্তাদের বাড়ি’ নাটকে অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হন মাহি। এছাড়া ‘কোটি টাকার বউ’, ‘আমাদের পাশের বাড়িটা’, ‘ছেড়ে যেও না’, ‘আতঙ্ক’, ‘কত যে আপন’, ‘চলার পথে’, ‘আদরের সন্তান’, ‘তবুও পাশাপাশি’, ‘শহরে নতুন অতিথি’, ‘নতুন জামাই’ এবং ‘ঘুষখোর গফুর’ নাটকেও দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।চলতি বছরের কাজ নিয়ে মাহি বলেন, তিনি যেসব নাটকে অভিনয় করেছেন,
আরও পড়ুন, মুখ খুললেন নোরা
সেগুলো থেকে ভালো সাড়া পেয়েছেন। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করতেই তিনি বেশি আগ্রহী এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।অভিনেত্রীর ভাষ্য, এখন থেকে শুধুমাত্র পছন্দের গল্প ও চরিত্র পেলেই কাজ করবেন। গতানুগতিক চরিত্রে অভিনয়ের আগ্রহ নেই বলেও জানান তিনি।সম্প্রতি তিনি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য দুটি ছয় পর্বের ধারাবাহিকে কাজ করেছেন। পাশাপাশি অভিনেতা আরশ খানের বিপরীতে নতুন একটি কাজও সম্পন্ন করেছেন।এদিকে, নতুন একটি বিশেষ প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন মাহি। তবে সেটি সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে রাজি নন তিনি। তার ভাষায়, “বিশেষ কাজটি এখনই বলা যাবে না। সময় হলেই সবাই জানতে পারবেন।”
বিষয় : সিক্রেট মেধাবী শিল্পী অভিনয়ে বৈচিত্র্য

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন