বলিউডে নিজের অবস্থান শক্ত করতে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে অভিনেত্রী নোরা ফাতেহিকে। ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশের সুন্দরবনে একটি সিনেমার শুটিং করতে গিয়ে সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি।সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’–এর শুটিং চলাকালে এই ঘটনা ঘটে।নোরার ভাষ্য, বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।অভিনেত্রীর দাবি, এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সহ-অভিনেতাও তাকে চড় মারেন এবং রাগের মাথায় তার চুল টেনে ধরেন।
আরও পড়ুন, কান ধরলেন সোনাক্ষী
জবাবে নোরাও তার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।নোরা বলেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম। পরে ও আমাকে চড় মারে এবং আমার চুল টানে। আমিও ওর চুল ধরে টানি। এরপর বড় ঝগড়া বেধে যায়।”তিনি জানান, পরে ছবির পরিচালক ঘটনাস্থলে এসে দুজনকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ছবির গল্পে একদল অভিযাত্রীর সুন্দরবনে এক সাদা বাঘিনির মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত।
বিষয় : ক্যারিয়া দীর্ঘ সংগ্রাম সিনেমার শুটিং

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন