ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার আলোচনায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ‘জেন জি’র কাছে ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করতে দেখা গেছে তাকে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটিতে সোনাক্ষী বলেন, তিনি ‘জেন জি’কে হালকাভাবে নিয়েছিলেন এবং ভেবেছিলেন তারা বড় কোনো পরিবর্তন আনতে পারবে না।তবে এখন সেই ধারণা বদলে গেছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আর কখনো এমন বলব না। আপনাদের স্যালুট। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’
আরও পড়ুন, স্মরণীয় সন্ধ্যায় রুনা লায়লা
এরপর ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন সোনাক্ষী। পরে মাথার টুপিও খুলে মাটিতে ছুড়ে ফেলতে দেখা যায় তাকে।ভিডিওতে অভিনেত্রীকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।ভারতে চলমান ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোনাক্ষী সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন। ফলে নতুন এই ভিডিওকে অনেকেই আন্দোলনকারীদের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন।ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, ‘এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।’

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন