দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে প্রাণনাশের হুমকি, একাধিক নারীর অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের বড়রুপাই কাজীপাড়া গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মতিয়ার রহমানের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে আরও এক নারীর ওপর নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তিনি অশ্লীল ভাষায় গালিগালাজের শিকার হন এবং একাধিকবার মারধরসহ প্রাণনাশের হুমকি পান। তিনি বলেন, বিষয়টি নিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিয়েও কোনো সমাধান পাইনি। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমি সুষ্ঠু বিচার চাই, নইলে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”আরও পড়ুন, মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট, দায়সারা সংস্কারকাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবসীভুক্তভোগীর স্বামী বলেন, আমি গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার চালাই। আমার স্ত্রীকে দিনরাত বিরক্ত করে মতিয়ার। গ্রামে বিচার দিয়েও কোনো ফল হয়নি। পরে থানায় অভিযোগ করেছি। বিচার না পেলে আমার স্ত্রী যদি আত্মহত্যা করে, আমিও বেঁচে থাকব না।” এদিকে, একই এলাকার আরেক নারী অভিযোগ করে বলেন, মতিয়ার রহমান আমার সঙ্গেও খারাপ আচরণ করে। আমি পর্দা মেনে চলি, তবুও আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় আমার বাড়ি ভাঙচুর ও মারধরের হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”আরও পড়ুন, ওসি মহিবুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান, গ্যারেজে পার্কিং করা গাড়ি থেকে গাঁজা উদ্ধারঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গঙ্গাচড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে প্রাণনাশের হুমকি, একাধিক নারীর অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী