বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে এলো নতুন খবর।আগস্ট মাসেই ছবির শেষ ধাপের শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। যদিও শুটিংয়ের চূড়ান্ত লোকেশন এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হতে পারে যুক্তরাষ্ট্রে। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্য লোকেশন পরিদর্শন করছে একটি বিশেষ টিম।এদিকে প্রকাশ্যে এসেছে ছবিতে শাহরুখ খানের নতুন লুক,
আরও পড়ুন ,এই ভালোবাসা ভোলার নয়
যা তার আগের সিনেমাগুলোর তুলনায় একেবারেই ভিন্ন। তবে এখনো প্রকাশ করা হয়নি সুহানা খানের চরিত্রের লুক।এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করলেও, এবার প্রথমবারের মতো বাবা শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে সুহানাকে। জানা গেছে, ছবির কয়েকটি দৃশ্যের জন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন।সুহানা বলেন, “এটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হতে চলেছে। আর অপেক্ষা সইছে না। তবে সবুরের ফল মিষ্টি হয়।”এখন শুটিং শেষ করে ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ ও সুহানার ভক্তরা।
বিষয় : অপেক্ষা চূড়ান্ত প্রতীক্ষিত চূড়ান্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে এলো নতুন খবর।আগস্ট মাসেই ছবির শেষ ধাপের শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। যদিও শুটিংয়ের চূড়ান্ত লোকেশন এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হতে পারে যুক্তরাষ্ট্রে। এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্য লোকেশন পরিদর্শন করছে একটি বিশেষ টিম।এদিকে প্রকাশ্যে এসেছে ছবিতে শাহরুখ খানের নতুন লুক,
আরও পড়ুন ,এই ভালোবাসা ভোলার নয়
যা তার আগের সিনেমাগুলোর তুলনায় একেবারেই ভিন্ন। তবে এখনো প্রকাশ করা হয়নি সুহানা খানের চরিত্রের লুক।এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করলেও, এবার প্রথমবারের মতো বাবা শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে সুহানাকে। জানা গেছে, ছবির কয়েকটি দৃশ্যের জন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন।সুহানা বলেন, “এটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হতে চলেছে। আর অপেক্ষা সইছে না। তবে সবুরের ফল মিষ্টি হয়।”এখন শুটিং শেষ করে ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ ও সুহানার ভক্তরা।

আপনার মতামত লিখুন