দৈনিক সংবাদ দিগন্ত

এই ভালোবাসা ভোলার নয়

এই ভালোবাসা ভোলার নয়
জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা

দীর্ঘ ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। একাধিক দেশে প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গেয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।গত ২৫ জুন দেশ ছাড়েন সালমা। ‘বৈশাখী ফেস্টিভ্যাল’ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক সংগীত পরিবেশন করেন তিনি।সফরের শুরুতে ২৭ জুন ফ্রান্সের প্যারিস, এরপর বেলজিয়াম, ইতালির রোম ও মিলান, স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদে মঞ্চ মাতান এই জনপ্রিয় শিল্পী।

আরও  পড়ুন,তোপের মুখে ক্যাটরিনা

প্রতিটি আয়োজনেই ছিল প্রবাসী দর্শকদের উপচে পড়া ভিড়। গানের সঙ্গে নেচে-গেয়ে শিল্পীকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান দর্শকরা।সালমা বলেন, ইউরোপ সফরের প্রতিটি মুহূর্ত তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মঞ্চের ভালোবাসার পাশাপাশি প্রবাসীদের আন্তরিক আপ্যায়নও তাকে মুগ্ধ করেছে।তিনি আয়োজক এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের বাইরে গিয়ে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়—বাংলাদেশি গান ও শিল্পীদের প্রতি প্রবাসীদের ভালোবাসা কতটা গভীর।ইউরোপ সফরের স্মৃতি বুকে নিয়েই এবার নতুন গান ও মঞ্চ পরিবেশনায় ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

বিষয় : কণ্ঠশিল্পী ইউরোপ সফর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

এই ভালোবাসা ভোলার নয়

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। একাধিক দেশে প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গেয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।গত ২৫ জুন দেশ ছাড়েন সালমা। ‘বৈশাখী ফেস্টিভ্যাল’ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক সংগীত পরিবেশন করেন তিনি।সফরের শুরুতে ২৭ জুন ফ্রান্সের প্যারিস, এরপর বেলজিয়াম, ইতালির রোম ও মিলান, স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদে মঞ্চ মাতান এই জনপ্রিয় শিল্পী।

আরও  পড়ুন,তোপের মুখে ক্যাটরিনা

প্রতিটি আয়োজনেই ছিল প্রবাসী দর্শকদের উপচে পড়া ভিড়। গানের সঙ্গে নেচে-গেয়ে শিল্পীকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান দর্শকরা।সালমা বলেন, ইউরোপ সফরের প্রতিটি মুহূর্ত তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মঞ্চের ভালোবাসার পাশাপাশি প্রবাসীদের আন্তরিক আপ্যায়নও তাকে মুগ্ধ করেছে।তিনি আয়োজক এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের বাইরে গিয়ে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়—বাংলাদেশি গান ও শিল্পীদের প্রতি প্রবাসীদের ভালোবাসা কতটা গভীর।ইউরোপ সফরের স্মৃতি বুকে নিয়েই এবার নতুন গান ও মঞ্চ পরিবেশনায় ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত