সামাজিক ও শিক্ষার্থী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এমনকি ক্ষোভে তার একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করার ঘোষণাও দিয়েছেন একদল অনুরাগী।ভারতের নিট-ইউজি পরীক্ষা-সংক্রান্ত বিতর্ক এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন অনেক বলিউড তারকা প্রকাশ্যে মত দিচ্ছেন, তখন ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে শুরু হয়েছে আলোচনা।মঙ্গলবার ‘ক্যাটহলিক ফ্যানস’ নামে ক্যাটরিনার একটি জনপ্রিয় ফ্যান পেজ আবেগঘন একটি পোস্টে জানায়, তারা অভিনেত্রীকে আনফলো করছেন এবং প্রায় ৭০ হাজার অনুসারীর ওই পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছেন।
আরও পড়ুন, মুগ্ধতা ছড়ালেন মিম
পোস্টে দাবি করা হয়, প্রিয় তারকার কাছ থেকে সামাজিক ইস্যুতে অন্তত একটি অবস্থান প্রত্যাশা করেছিলেন তারা। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ হয়েছেন।তবে সামাজিক মাধ্যমে ভিন্ন মতও দেখা গেছে। ক্যাটরিনার সমর্থকদের একাংশ বলছেন, কোনো বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা বা নীরব থাকা একজন ব্যক্তির নিজস্ব স্বাধীনতার বিষয়। তাই এ নিয়ে কাউকে বাধ্য করা উচিত নয়।উল্লেখ্য, একই ইস্যুতে বলিউডের কয়েকজন তারকা প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।ক্যাটরিনা কাইফ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।
বিষয় : শিক্ষার্থী নিহত আন্দোলন প্রত্যাশা প্রত্যাশা

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন