দীর্ঘ ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। একাধিক দেশে প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গেয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।গত ২৫ জুন দেশ ছাড়েন সালমা। ‘বৈশাখী ফেস্টিভ্যাল’ উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক সংগীত পরিবেশন করেন তিনি।সফরের শুরুতে ২৭ জুন ফ্রান্সের প্যারিস, এরপর বেলজিয়াম, ইতালির রোম ও মিলান, স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদে মঞ্চ মাতান এই জনপ্রিয় শিল্পী।আরও পড়ুন,তোপের মুখে ক্যাটরিনাপ্রতিটি আয়োজনেই ছিল প্রবাসী দর্শকদের উপচে পড়া ভিড়। গানের সঙ্গে নেচে-গেয়ে শিল্পীকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান দর্শকরা।সালমা বলেন, ইউরোপ সফরের প্রতিটি মুহূর্ত তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মঞ্চের ভালোবাসার পাশাপাশি প্রবাসীদের আন্তরিক আপ্যায়নও তাকে মুগ্ধ করেছে।তিনি আয়োজক এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের বাইরে গিয়ে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়—বাংলাদেশি গান ও শিল্পীদের প্রতি প্রবাসীদের ভালোবাসা কতটা গভীর।ইউরোপ সফরের স্মৃতি বুকে নিয়েই এবার নতুন গান ও মঞ্চ পরিবেশনায় ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।