ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন তিনি।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত শুক্রবার দেশে ফেরেন ড. ইউনূস। এরপর রোববার মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন চলমান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন।সফরসূচি অনুযায়ী, গত ২৭ মে ঢাকা থেকে ফ্রান্সের প্যারিস-এ যান তিনি। পরে ৩১ মে সেখান থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম-এ পৌঁছান।
আরও পড়ুন, দুদকের মামলায় জামিন পেলেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত
ইউরোপ সফরকালে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন ড. ইউনূস। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারিত্ব এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।সফরে তার সঙ্গে ছিলেন মো. আশরাফুল হাসান, লামিয়া মোরশেদ এবং সজীব এম খায়রুল ইসলাম।দেশে ফিরে ড. ইউনূস আবারও তার নিয়মিত কার্যক্রমে যুক্ত হওয়ায় বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরও পড়ুন ,টিকা সংকট ও শিশু মৃত্যুর অভিযোগে ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন