দৈনিক সংবাদ দিগন্ত

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সংবাদ দিগন্তের সাংবাদিকসহ দুই সাংবাদিক নিহত

সড়ক দুর্ঘটনায় সংবাদ দিগন্তের সাংবাদিকসহ দুই সাংবাদিক নিহত

 রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্ত-এর সি: স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চিফ রিপোর্টার  রবিঊল আলম রাজু।প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তারা বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও  পড়ুন, মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিএমপি, একদিনে আটক ৪৩৬

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।নিহতরা দুজনেই উত্তরা প্রেস ক্লাবের সদস্য  এবং ক্লাবের আগামী ১৮ জুলাই  অনুষ্ঠিতব্য নির্বাচনে দুজনেই প্রার্থী।  সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ও রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : সড়ক দুর্ঘটনা সাংবাদিক নিহত সংবাদ দিগন্ত স্টাফ রিপোর্টার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সংবাদ দিগন্তের সাংবাদিকসহ দুই সাংবাদিক নিহত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

 রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্ত-এর সি: স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চিফ রিপোর্টার  রবিঊল আলম রাজু।প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তারা বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও  পড়ুন, মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিএমপি, একদিনে আটক ৪৩৬

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।নিহতরা দুজনেই উত্তরা প্রেস ক্লাবের সদস্য  এবং ক্লাবের আগামী ১৮ জুলাই  অনুষ্ঠিতব্য নির্বাচনে দুজনেই প্রার্থী।  সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ও রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত