দৈনিক সংবাদ দিগন্ত

মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিএমপি, একদিনে আটক ৪৩৬

মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিএমপি

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৫৮টি মামলা।বুধবার (১৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, 

আরও পড়ুন, বংশালের সেলুনে গভীর রাতে বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০ জন

উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদসহ বিভিন্ন আলামত। এছাড়া উদ্ধার করা হয়েছে ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, ২৪টি সিম কার্ড, নগদ ১৭ হাজার ৮০০ টাকা এবং দুইজন ভিকটিম।অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয় : গ্রেপ্তার মাদকবিরোধী সক্রিয় ডিএমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিএমপি, একদিনে আটক ৪৩৬

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৫৮টি মামলা।বুধবার (১৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, 

আরও পড়ুন, বংশালের সেলুনে গভীর রাতে বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১০ জন

উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদসহ বিভিন্ন আলামত। এছাড়া উদ্ধার করা হয়েছে ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, ২৪টি সিম কার্ড, নগদ ১৭ হাজার ৮০০ টাকা এবং দুইজন ভিকটিম।অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত