রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন গ্রাহক ও সেলুনের কর্মচারীরা। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ‘আরমান’ নামে একটি সেলুনে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সেলুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাত দেড়টার দিকে দগ্ধ ১০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আরও পড়ুন, কম খরচে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির নতুন উদ্যোগ
আহতদের মধ্যে রয়েছেন পাঁচজন গ্রাহক এবং পাঁচজন সেলুনকর্মী। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ফারুক নামে একজনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকু, রাজু, পাপ্পু, শমসেদসহ অন্যদের শরীরেও বিভিন্ন মাত্রায় দগ্ধের চিহ্ন রয়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : আগুনে এসি বিস্ফোরণ ১০ জন দগ্ধ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন