দৈনিক সংবাদ দিগন্ত

কম খরচে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির নতুন উদ্যোগ

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াচ্ছে ঢাকা মহানগর পুলিশ। এআই ক্যামেরার পাশাপাশি এবার যুক্ত হচ্ছে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরা কার্যকর হলেও এগুলোর ব্যয় তুলনামূলক বেশি। তাই কম খরচে আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।তার ভাষ্য, নতুন ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও  পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদর হাসি , তবে বাড়ছে ভ্যাপসা গরম

তিনি জানান, মাত্র দুই মাস আগে চালু হওয়া এআই ক্যামেরা ব্যবস্থায় নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন এবং সিগন্যাল অনুসরণ করছেন।তবে রাজধানীর যানজটের প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মিশ্র যানবাহন, অনিয়ন্ত্রিত অটোরিকশা, বিপুলসংখ্যক আনফিট গাড়ি এবং উন্নত গণপরিবহনের অভাব। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও যানজট বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।ডিএমপি বলছে, ভবিষ্যতে শুধু জনবল নয়, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাই হবে রাজধানীর যানজট নিয়ন্ত্রণের অন্যতম প্রধান কৌশল।প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে ঢাকা মহানগর পুলিশ।

বিষয় : যানজট প্রযুক্তি ট্রাফিক নিয়ন্ত্রণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কম খরচে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপির নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াচ্ছে ঢাকা মহানগর পুলিশ। এআই ক্যামেরার পাশাপাশি এবার যুক্ত হচ্ছে কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরা কার্যকর হলেও এগুলোর ব্যয় তুলনামূলক বেশি। তাই কম খরচে আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।তার ভাষ্য, নতুন ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও  পড়ুন, টানা বৃষ্টির পর স্বস্তির রোদর হাসি , তবে বাড়ছে ভ্যাপসা গরম

তিনি জানান, মাত্র দুই মাস আগে চালু হওয়া এআই ক্যামেরা ব্যবস্থায় নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন এবং সিগন্যাল অনুসরণ করছেন।তবে রাজধানীর যানজটের প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মিশ্র যানবাহন, অনিয়ন্ত্রিত অটোরিকশা, বিপুলসংখ্যক আনফিট গাড়ি এবং উন্নত গণপরিবহনের অভাব। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও যানজট বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।ডিএমপি বলছে, ভবিষ্যতে শুধু জনবল নয়, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাই হবে রাজধানীর যানজট নিয়ন্ত্রণের অন্যতম প্রধান কৌশল।প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে ঢাকা মহানগর পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত