কয়েক দিনের টানা বৃষ্টির পর অবশেষে রাজধানীতে দেখা মিলেছে সূর্যের। তবে রোদের সঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরমের অনুভূতিও—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতিও বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন, মিরপুরে অপরাধবিরোধী অভিযানে পুলিশের জালে , আটক ৩০
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন এলেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা এখনই পুরোপুরি কাটছে না। তাই প্রয়োজন ছাড়া বাইরে গেলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিষয় : টানা বৃষ্টি ভ্যাপসা গরম স্বস্তির রোদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন