দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের পর সুন্নি শক্তিই বড় হুমকি: ইসরায়েলি বিশ্লেষকের দাবি

ইহুদিবাদী কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন

আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল ও মিসরের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন ইহুদিবাদী কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন। তার এই মন্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।জেরুজালেমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইরান-নেতৃত্বাধীন শক্তি দুর্বল হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে সুন্নি মুসলিম শক্তিগুলোর দিক থেকে।কোহেনের মতে, ভবিষ্যতে মিসর ও তুরস্ক ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, মিসরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে।তিনি আরও বলেন, সুন্নি 

আরো পড়ুন , ৫০ লাখ ডলারের রায় বাতিলে ট্রাম্পের লড়াই, সিদ্ধান্তে অস্বাভাবিক দেরি

রাজনৈতিক আন্দোলন ও সংগঠনগুলো শুধু মধ্যপ্রাচ্যেই নয়, যুক্তরাষ্ট্রেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে—যা বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।তুরস্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশটি ক্রমেই আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে এবং এটি ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা নীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।এর আগে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কতা দেন। তিনি ইরানের পর তুরস্ক ও মিসরকে সম্ভাব্য ঝুঁকির তালিকায় উল্লেখ করেন।উল্লেখ্য, ইসরায়েল ও মিসরের মধ্যে ১৯৭৯ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় এবং এরপর থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন এই সম্পর্ককে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে।

বিষয় : আগামী ১৫ বছরের ইসরায়েল ও মিসরের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইরানের পর সুন্নি শক্তিই বড় হুমকি: ইসরায়েলি বিশ্লেষকের দাবি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল ও মিসরের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন ইহুদিবাদী কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন। তার এই মন্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।জেরুজালেমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইরান-নেতৃত্বাধীন শক্তি দুর্বল হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে সুন্নি মুসলিম শক্তিগুলোর দিক থেকে।কোহেনের মতে, ভবিষ্যতে মিসর ও তুরস্ক ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, মিসরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে।তিনি আরও বলেন, সুন্নি 

আরো পড়ুন , ৫০ লাখ ডলারের রায় বাতিলে ট্রাম্পের লড়াই, সিদ্ধান্তে অস্বাভাবিক দেরি

রাজনৈতিক আন্দোলন ও সংগঠনগুলো শুধু মধ্যপ্রাচ্যেই নয়, যুক্তরাষ্ট্রেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে—যা বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।তুরস্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশটি ক্রমেই আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে এবং এটি ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা নীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।এর আগে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কতা দেন। তিনি ইরানের পর তুরস্ক ও মিসরকে সম্ভাব্য ঝুঁকির তালিকায় উল্লেখ করেন।উল্লেখ্য, ইসরায়েল ও মিসরের মধ্যে ১৯৭৯ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় এবং এরপর থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন এই সম্পর্ককে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত