দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার বিকেল ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাসুদ রানা, বয়স ৩০ বছর। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অপর শ্রমিকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে লিফট স্থাপনের কাজ চলছিল। এ সময় কয়েকজন শ্রমিক ভবনের ওপরের তলায় কাজ করছিলেন। হঠাৎ দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন , সীমান্তে বিজিবির সাফল্য, পাচারকালে জব্দ দুটি মিনি পাওয়ারটিলার আটক

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।ভবনের মালিক মো. বেলাল দাবি করেন, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ও উপকরণ ঠিকাদারকে সরবরাহ করা হয়েছিল এবং শ্রমিক নিয়োগের দায়িত্বও ঠিকাদারের ছিল।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : দুর্ঘটনা নির্মাণশ্রমিক শ্রমিকের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার বিকেল ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাসুদ রানা, বয়স ৩০ বছর। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অপর শ্রমিকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে লিফট স্থাপনের কাজ চলছিল। এ সময় কয়েকজন শ্রমিক ভবনের ওপরের তলায় কাজ করছিলেন। হঠাৎ দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন , সীমান্তে বিজিবির সাফল্য, পাচারকালে জব্দ দুটি মিনি পাওয়ারটিলার আটক

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।ভবনের মালিক মো. বেলাল দাবি করেন, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ও উপকরণ ঠিকাদারকে সরবরাহ করা হয়েছিল এবং শ্রমিক নিয়োগের দায়িত্বও ঠিকাদারের ছিল।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত