রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের দুটি মিনি পাওয়ারটিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।বুধবার দুপুর ১টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের ৪১ বিজিবির অধীন দুমদুমিয়াছড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, নায়েব সুবেদার মোহাম্মদ আমিরুল কাউসারের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে দুমদুমিয়াছড়া চেকপোস্ট এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। পরে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ারটিলার জব্দ করা হয়।
আরও পড়ুন , ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসার বাড়িতে বিএনপি নেতা প্রিন্স
জব্দকৃত কৃষি যন্ত্রপাতিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয় : সাফল্য দুর্গম সীমান্ত পাচারকালে

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন