দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসার বাড়িতে বিএনপি নেতা প্রিন্স

মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধর্ষণ ও হত্যার শিকার চার বছর বয়সী শিশু নিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বুধবার বিকেলে তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে নিসার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা পৌঁছে দেন। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়।এমরান 

আরো পড়ুন , বগুড়া মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দুপচাঁচিয়ায় শুভেচ্ছা

সালেহ প্রিন্স বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা পুরো সমাজকে লজ্জিত করেছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তিনি আরও জানান, ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে এবং দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।বিএনপি নেতা বলেন, তিনি এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বাস পেয়েছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি জানান।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং স্থানীয়দেরও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিষয় : ময়মনসিংহের ধর্ষণ ও হত্যার নিসার পরিবারের পাশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসার বাড়িতে বিএনপি নেতা প্রিন্স

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধর্ষণ ও হত্যার শিকার চার বছর বয়সী শিশু নিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বুধবার বিকেলে তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে নিসার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সান্ত্বনা পৌঁছে দেন। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়।এমরান 

আরো পড়ুন , বগুড়া মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দুপচাঁচিয়ায় শুভেচ্ছা

সালেহ প্রিন্স বলেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনা পুরো সমাজকে লজ্জিত করেছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তিনি আরও জানান, ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে এবং দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।বিএনপি নেতা বলেন, তিনি এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বাস পেয়েছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি জানান।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং স্থানীয়দেরও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত