সিলেটে কাঁঠালবোঝাই ট্রাক ও একটি ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।রোববার (৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে সিলেট-ঢাকা মহাসড়ক-এর দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায়।দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত ও আহত সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যানে করে শ্রমিকরা ঢালাই কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।আরও পড়ুন , সোনারগাঁয়ে হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্নএ সময় পিকআপে থাকা প্রায় ২০ জন শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫), মো. ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার মো. বদরুল (৩০)।এ বিষয়ে আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুল বলেন, ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।