তৃতীয় দিনের খেলায় বোলিং তোপে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। দিনের শুরুতে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাট করতে নামা সফরকারীরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়।বাংলাদেশের হয়ে আক্রমণাত্মক বোলিং করেন তাসকিন আহমেদ। তার নিখুঁত লাইন ও লেংথে ভেঙে যায় ১৯৮ বল স্থায়ী ১০৪ রানের জুটি। অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইস ১০৩ রান করে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
আরও পড়ুন , বিশ্বকাপের আগে ফিফার বড় সিদ্ধান্ত, কার্ড-নিষেধাজ্ঞায় নতুন নিয়মে সুবিধা
এরপর দ্রুত আঘাত হানেন সাদমান ইসলাম, তার দুর্দান্ত ফিল্ডিংয়ে আউট হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।আরও চাপে পড়ে পাকিস্তান, যখন মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সৌদ শাকিল। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।মাত্র ৬ ওভারের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৬৩ ওভারে ৪ উইকেটে ২২৬ রান করেছে।বাংলাদেশের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ সবচেয়ে সফল ভূমিকা রাখেন।
আরও পড়ুন , টেস্টে মুশফিকের ২৯তম ফিফটি, এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন