দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার বড় সিদ্ধান্ত, কার্ড-নিষেধাজ্ঞায় নতুন নিয়মে সুবিধা

বিশ্বকাপের আগে ফিফার বড় সিদ্ধান্ত

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩২ দিন। ঠিক এই সময়ে এসে বড় একটি নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বাছাই পর্বে পাওয়া হলুদ বা লাল কার্ডের কারণে যে নিষেধাজ্ঞা তৈরি হয়, তা আর মূল বিশ্বকাপ টুর্নামেন্টে বহাল থাকবে না।নতুন নিয়ম অনুযায়ী, একক হলুদ কার্ড কিংবা এক বা দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা বিশ্বকাপে বহন করা হবে না। ফিফা বলছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—সব দল যেন তাদের সেরা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারে।

আরও  পড়ুন , টেস্টে মুশফিকের ২৯তম ফিফটি, এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে

এই সিদ্ধান্তে ইতোমধ্যে উপকৃত হচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো।গত সেপ্টেম্বরে বাছাইপর্বে লাল কার্ড দেখায় তারা নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন। তবে নতুন নিয়মে সেই শাস্তি বিশ্বকাপে কার্যকর হবে না।ফিফা আরও জানায়, এর আগেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও, যেখানে তার নিষেধাজ্ঞার কিছু অংশ স্থগিত রাখা হয়েছিল।বিশ্বকাপ সামনে রেখে এই নিয়ম পরিবর্তনকে ফুটবল বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, যা প্রতিযোগিতাকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করবে।

আরও  পড়ুন , চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মাহিকা গৌর

বিষয় : বিশ্বকাপ সিদ্ধান্ত নিয়ন্ত্রক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার বড় সিদ্ধান্ত, কার্ড-নিষেধাজ্ঞায় নতুন নিয়মে সুবিধা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩২ দিন। ঠিক এই সময়ে এসে বড় একটি নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বাছাই পর্বে পাওয়া হলুদ বা লাল কার্ডের কারণে যে নিষেধাজ্ঞা তৈরি হয়, তা আর মূল বিশ্বকাপ টুর্নামেন্টে বহাল থাকবে না।নতুন নিয়ম অনুযায়ী, একক হলুদ কার্ড কিংবা এক বা দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা বিশ্বকাপে বহন করা হবে না। ফিফা বলছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—সব দল যেন তাদের সেরা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারে।

আরও  পড়ুন , টেস্টে মুশফিকের ২৯তম ফিফটি, এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে

এই সিদ্ধান্তে ইতোমধ্যে উপকৃত হচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো।গত সেপ্টেম্বরে বাছাইপর্বে লাল কার্ড দেখায় তারা নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন। তবে নতুন নিয়মে সেই শাস্তি বিশ্বকাপে কার্যকর হবে না।ফিফা আরও জানায়, এর আগেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও, যেখানে তার নিষেধাজ্ঞার কিছু অংশ স্থগিত রাখা হয়েছিল।বিশ্বকাপ সামনে রেখে এই নিয়ম পরিবর্তনকে ফুটবল বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, যা প্রতিযোগিতাকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করবে।

আরও  পড়ুন , চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মাহিকা গৌর

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত