দৈনিক সংবাদ দিগন্ত

টেস্টে মুশফিকের ২৯তম ফিফটি, এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে

এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে মুশফিকুর রহিম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা জমে উঠেছে ব্যাটসম্যানদের লড়াইয়ে। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই দিনে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন।মুশফিকুর রহিম ১১৪ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন। প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনে ধীরস্থিরভাবে ইনিংস এগিয়ে নেন তিনি।একই সঙ্গে লিটন দাস ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা পালন করছেন। পাকিস্তানের বোলাররা তাকে আউট করার একাধিক চেষ্টা করলেও সফল হয়নি।

আরও পড়ুন , চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মাহিকা গৌর

হাসান আলির একটি বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লাগে। তবে আম্পায়ার আউট না দেওয়ায় পাকিস্তান রিভিউ নেয়, যা ব্যর্থ হয়। এতে সফরকারীরা একটি গুরুত্বপূর্ণ রিভিউ হারায়।বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র একটি রিভিউ।ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। পাকিস্তান বোলাররা উইকেট নিতে মরিয়া হলেও এখন পর্যন্ত বড় কোনো সফলতা পায়নি।বিশ্লেষকদের মতে, এই জুটি বাংলাদেশের ইনিংসকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে পারে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

আরও  পড়ুন , বাংলাদেশ-পাকিস্তান টেস্টে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা

বিষয় : টেস্ট ক্যারিয়ার ব্যাটসম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টেস্টে মুশফিকের ২৯তম ফিফটি, এগিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা জমে উঠেছে ব্যাটসম্যানদের লড়াইয়ে। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই দিনে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন।মুশফিকুর রহিম ১১৪ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন। প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনে ধীরস্থিরভাবে ইনিংস এগিয়ে নেন তিনি।একই সঙ্গে লিটন দাস ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা পালন করছেন। পাকিস্তানের বোলাররা তাকে আউট করার একাধিক চেষ্টা করলেও সফল হয়নি।

আরও পড়ুন , চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মাহিকা গৌর

হাসান আলির একটি বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লাগে। তবে আম্পায়ার আউট না দেওয়ায় পাকিস্তান রিভিউ নেয়, যা ব্যর্থ হয়। এতে সফরকারীরা একটি গুরুত্বপূর্ণ রিভিউ হারায়।বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র একটি রিভিউ।ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। পাকিস্তান বোলাররা উইকেট নিতে মরিয়া হলেও এখন পর্যন্ত বড় কোনো সফলতা পায়নি।বিশ্লেষকদের মতে, এই জুটি বাংলাদেশের ইনিংসকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে পারে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

আরও  পড়ুন , বাংলাদেশ-পাকিস্তান টেস্টে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত