সিলেট টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ।শনিবার (১৬ মে) সকালে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। মুহাম্মদ আব্বাসের বলে প্রথমে এলবিডব্লিউর আবেদন নাকচ হলেও পরের বলেই তিনি আউট হন।এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হক ৪৪ রানের জুটি গড়েন। অভিষেক টেস্টে খেলতে নামা তানজিদ ২৬ রান করে আউট হন।আরও পড়ুন , বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ততানজিদ হাসান আজ টেস্ট অভিষেক করেন এবং বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ গ্রহণ করেন মুশফিকুর রহিমের কাছ থেকে।১৬তম ওভারে আউট হন মুমিনুল হক। পাকিস্তানের খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ২২ রান করে।এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দলকে কিছুটা স্থিতিশীল করেন। প্রথম সেশন শেষে মুশফিক ১৮ এবং শান্ত ২৬ রানে অপরাজিত আছেন।পাকিস্তানের হয়ে মুহাম্মদ আব্বাস দুটি এবং খুররম শাহজাদ একটি উইকেট নেন।আরও পড়ুন, খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে