দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

পাকিস্তানের বোলিং আক্রমণে বিপর্যস্ত শুরু বাংলাদেশের ইনিংস

প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ।

সিলেট টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ।শনিবার (১৬ মে) সকালে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। মুহাম্মদ আব্বাসের বলে প্রথমে এলবিডব্লিউর আবেদন নাকচ হলেও পরের বলেই তিনি আউট হন।এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হক ৪৪ রানের জুটি গড়েন। অভিষেক টেস্টে খেলতে নামা তানজিদ ২৬ রান করে আউট হন।

আরও পড়ুন , বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ত

তানজিদ হাসান আজ টেস্ট অভিষেক করেন এবং বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ গ্রহণ করেন মুশফিকুর রহিমের কাছ থেকে।১৬তম ওভারে আউট হন মুমিনুল হক। পাকিস্তানের খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ২২ রান করে।এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দলকে কিছুটা স্থিতিশীল করেন। প্রথম সেশন শেষে মুশফিক ১৮ এবং শান্ত ২৬ রানে অপরাজিত আছেন।পাকিস্তানের হয়ে মুহাম্মদ আব্বাস দুটি এবং খুররম শাহজাদ একটি উইকেট নেন।

আরও পড়ুন, খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে

বিষয় : বোলিং উইকেট আক্রমণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাকিস্তানের বোলিং আক্রমণে বিপর্যস্ত শুরু বাংলাদেশের ইনিংস

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সিলেট টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ।শনিবার (১৬ মে) সকালে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। মুহাম্মদ আব্বাসের বলে প্রথমে এলবিডব্লিউর আবেদন নাকচ হলেও পরের বলেই তিনি আউট হন।এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হক ৪৪ রানের জুটি গড়েন। অভিষেক টেস্টে খেলতে নামা তানজিদ ২৬ রান করে আউট হন।

আরও পড়ুন , বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ত

তানজিদ হাসান আজ টেস্ট অভিষেক করেন এবং বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ গ্রহণ করেন মুশফিকুর রহিমের কাছ থেকে।১৬তম ওভারে আউট হন মুমিনুল হক। পাকিস্তানের খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ২২ রান করে।এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দলকে কিছুটা স্থিতিশীল করেন। প্রথম সেশন শেষে মুশফিক ১৮ এবং শান্ত ২৬ রানে অপরাজিত আছেন।পাকিস্তানের হয়ে মুহাম্মদ আব্বাস দুটি এবং খুররম শাহজাদ একটি উইকেট নেন।

আরও পড়ুন, খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত