দৈনিক সংবাদ দিগন্ত

সিলেট টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, পাকিস্তানের ৪ উইকেট তুলে নিল টাইগাররা

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছে স্বাগতিকরা।প্রথম ইনিংসে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে পাকিস্তান বিনা উইকেটে ২১ রান করেছিল।দ্বিতীয় দিনের শুরুতেই আক্রমণাত্মক বোলিংয়ে পাকিস্তানের দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। মাত্র ২৩ রানের মধ্যেই পড়ে যায় দুই উইকেট।আরও পড়ুন , পাকিস্তানের বোলিং আক্রমণে বিপর্যস্ত শুরু বাংলাদেশের ইনিংসএরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ৩৮ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশকে দ্বিতীয় জোড়া সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ।মিরাজের ঘূর্ণিতে শান মাসুদ ২১ রানে এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে যান। ফলে চাপে পড়ে যায় সফরকারী দল।পরে বাবর আজম ও সালমান আঘা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে।বাবর আজম ৩৭ রানে অপরাজিত আছেন, সঙ্গে আছেন সালমান আঘা ৬ রানে।ম্যাচ এখন পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে বাংলাদেশ বোলাররা স্বাগতিকদের জন্য বড় সুযোগ তৈরি করেছেন।আরও  পড়ুন , বায়ার্নে আরও এক অধ্যায় নয়্যারের, চুক্তি বাড়ল ২০২৭ পর্যন্ত

সিলেট টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, পাকিস্তানের ৪ উইকেট তুলে নিল টাইগাররা