রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। একই সঙ্গে নিশ্চিত করেছে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ।বেলফাস্টে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও এএম গাজানফার নেন তিনটি করে উইকেট।জবাবে শুরুটা ভালো করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ খেলেন ৭১ রানের দারুণ ইনিংস। তবে শেষ দিকে ম্যাচে উত্তেজনা তৈরি হয়,
আরও পড়ুন, বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, আবারও বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ
যখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান এবং হাতে ছিল মাত্র তিন উইকেট।সেই কঠিন মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নেন রশিদ খান। ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।বোলিংয়ে তিন উইকেট এবং ব্যাটিংয়ে ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হন রশিদ।এই জয়ে টানা চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল আফগানিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে আফগানরা।
বিষয় : উইকেট ওয়ানডে সিরিজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন