বাংলাদেশ ক্রিকেটের জন্য এলো বড় সুখবর। আফগানিস্তানের জয়ের পর নিশ্চিত হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। ফলে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে না লিটন দাসের দলকে।বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। সেই ফলেই স্পষ্ট হয়ে যায়, বাংলাদেশও আইসিসির নির্ধারিত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি মূল পর্বে খেলবে।আইসিসির নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
আরও পড়ুন, তুরস্কে নতুন অধ্যায়ের আগেই আইনি ঝামেলায় সালাহ
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থাকায় মোট ১০টি দল মূল পর্বে জায়গা পাচ্ছে।বাংলাদেশ এই তালিকায় জায়গা নিশ্চিত করেছে।অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি বড় ধাক্কা। টানা তৃতীয়বারের মতো তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে। ভারতের বিপক্ষে বাকি দুটি ওয়ানডে জিতলেও তারা শীর্ষ আটে উঠতে পারবে না।২০২৩ বিশ্বকাপেও বাছাইপর্বে ব্যর্থ হয়ে মূল আসরে খেলতে পারেনি ক্যারিবীয়রা। এবারও তাদের কোয়ালিফায়ারের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।
বিষয় : বিশ্বকাপ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন