দৈনিক সংবাদ দিগন্ত

তুরস্কে নতুন অধ্যায়ের আগেই আইনি ঝামেলায় সালাহ

ইংলিশ ফুটবলের দীর্ঘ অধ্যায় শেষ করে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পরে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় মোহাম্মদ সালাহ

ইংলিশ ফুটবলের দীর্ঘ অধ্যায় শেষ করে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পরে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় মোহাম্মদ সালাহ। কিন্তু নতুন ক্লাবে মাঠে নামার আগেই মাঠের বাইরের আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মিশরীয় এই তারকা।সাবেক আইনজীবীর পাওনা পারিশ্রমিকসংক্রান্ত মামলায় সালাহকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশদিয়েছে মিশরের একটি আদালত।নিউ কায়রো ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের সিভিল চেম্বার মামলার শুনানি শেষে আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।মামলাটি করেছেন সালাহর সাবেক আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াব।মামলার অভিযোগে ওই আইনজীবী দাবি করেন, দীর্ঘ সময় ধরে সালাহকে আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক বিভিন্ন সেবা দিয়েছেন তিনি।

আরও পড়ুন. ব্যাট হাতে আত্মসমর্পণ, ইনিংস ব্যবধানে হেরে সিরিজে চাপে বাংলাদেশ

কিন্তু এসব কাজের বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ পেশাগত পারিশ্রমিক ও অন্যান্য খরচ এখনো পরিশোধ করা হয়নি।আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে ওই আইনজীবীকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন সালাহ। প্রায় ১৩ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি।এরপর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেন সাবেক আইনজীবী।তবে সাবেক আইনজীবীর অভিযোগ এবং পাওনা পারিশ্রমিকের দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ।এ অবস্থায় আদালত সালাহকে ‘চূড়ান্ত শপথ’ নেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে তাকে শপথ করে বলতে হবে, সাবেক আইনজীবীর কাছে তার কোনো বকেয়া পারিশ্রমিক নেই।আদালতে হাজির না হলে কিংবা বৈধ কারণ ছাড়া শপথ নিতে অস্বীকার করলে সেটি সালাহর বিপক্ষে যেতে পারে। এমনকি এতে মামলায় সাবেক আইনজীবীর পক্ষে রায় যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।সালাহর জন্য বিষয়টি আরও জটিল করেছে সময়সূচি। কারণ, আদালতে হাজিরার দিন ৬ সেপ্টেম্বরই ত্রাবজোনস্পরের ম্যাচ রয়েছে জেনচলারবিরলিগির বিপক্ষে।এর আগে ১৫ আগস্ট কাসিমপাশার বিপক্ষে ত্রাবজোনস্পরের হয়ে অভিষেক হতে পারে সালাহর।অর্থাৎ তুরস্কের ক্লাবে নতুন অধ্যায় শুরুর আগেই আদালতের সমন। এখন দেখার বিষয়, ৬ সেপ্টেম্বর সালাহ আদালতে হাজির হন কি না এবং এই আইনি জটিলতা তার নতুন ক্লাব-অধ্যায়ে কতটা প্রভাব ফেলে।

বিষয় : আইনি তুরস্কে ঝামেলায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তুরস্কে নতুন অধ্যায়ের আগেই আইনি ঝামেলায় সালাহ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত