দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

মিরাজের ঘূর্ণিতে কাঁপল অস্ট্রেলিয়া, তবু লিড নিয়ে লড়াইয়ে অজিরা

মিরাজের ঘূর্ণিতে কাঁপল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্নে আবারও আঘাত হেনেছে বাংলাদেশের বোলিং। চতুর্থ দিনের শুরুতেই অজিদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে লড়াইয়ে ফিরেছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত ইনিংস হার এড়িয়ে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।চতুর্থ দিনের খেলা শুরু হয় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। দিনের শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক বোলিংয়ে চাপ তৈরি করে।ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন ক্যারি।এরপর বেউ ওয়েবস্টারকে মাত্র ৫ রানে বোল্ড করেন মিরাজ। ১০৯ বলে ২ চার দিয়ে ফিফটি পূর্ণ করা ক্যামেরন গ্রিনকে সঙ্গ দিতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক প্যাট কামিন্সও। ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন তিনি। কামিন্সকেও ফেরান মিরাজ।নতুন দিনের তিন উইকেটসহ ইনিংসে মিরাজের শিকার দাঁড়ায় চার। ২০৭ রানে সপ্তম উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

আরও  পড়ুন, প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতার জয়, মেসির পাশে রোনালদো

তবে এরপর স্টার্ক ও গ্রিনের প্রতিরোধে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৯তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছুঁয়ে ফেলে। পরের দুই বলের মধ্যে লিডও পেয়ে যায় তারা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাদের লিড ১৫ রান।এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা।অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। এখন ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার লিড কতটা বড় হয় এবং বাংলাদেশের বোলাররা শেষ তিন উইকেট কত দ্রুত তুলে নিতে পারেন।

বিষয় : উইকেট অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মিরাজের ঘূর্ণিতে কাঁপল অস্ট্রেলিয়া, তবু লিড নিয়ে লড়াইয়ে অজিরা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্নে আবারও আঘাত হেনেছে বাংলাদেশের বোলিং। চতুর্থ দিনের শুরুতেই অজিদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে লড়াইয়ে ফিরেছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত ইনিংস হার এড়িয়ে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।চতুর্থ দিনের খেলা শুরু হয় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। দিনের শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক বোলিংয়ে চাপ তৈরি করে।ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন ক্যারি।এরপর বেউ ওয়েবস্টারকে মাত্র ৫ রানে বোল্ড করেন মিরাজ। ১০৯ বলে ২ চার দিয়ে ফিফটি পূর্ণ করা ক্যামেরন গ্রিনকে সঙ্গ দিতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক প্যাট কামিন্সও। ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন তিনি। কামিন্সকেও ফেরান মিরাজ।নতুন দিনের তিন উইকেটসহ ইনিংসে মিরাজের শিকার দাঁড়ায় চার। ২০৭ রানে সপ্তম উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

আরও  পড়ুন, প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতার জয়, মেসির পাশে রোনালদো

তবে এরপর স্টার্ক ও গ্রিনের প্রতিরোধে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৯তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছুঁয়ে ফেলে। পরের দুই বলের মধ্যে লিডও পেয়ে যায় তারা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাদের লিড ১৫ রান।এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা।অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। এখন ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার লিড কতটা বড় হয় এবং বাংলাদেশের বোলাররা শেষ তিন উইকেট কত দ্রুত তুলে নিতে পারেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত