ফাইনালের হাতছোঁয়া দূরত্বে গিয়েও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে। ডারউইনের গার্ডেনস ওভালে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে ভিক্টোরিয়া সিএ একাদশের কাছে মাত্র এক উইকেটে হেরেছে বাংলাদেশ।প্রথমে ব্যাট করে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ এইচপি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম। আরিফুল ইসলাম ১০ বলে ১৯ এবং আবু হায়দার করেন ১২ রান।বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন ভিক্টোরিয়ার অধিনায়ক উইল সাদারল্যান্ড। মাত্র ২৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি।জবাবে ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভিক্টোরিয়া। প্রথম ওভারেই হ্যারি ডিক্সনকে ফেরান রুবেল। এরপর শামীম ও অন্য বোলারদের আঘাতে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ।
আরও পড়ুন, শাকিলের ৯৭-ও হলো না যথেষ্ট, পাকিস্তানকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের
৭৫ রানে তিন উইকেট হারানো ভিক্টোরিয়া যখন জয়ের পথে, তখন নাটকীয়ভাবে ঘুরে যায় ম্যাচ। আবু হায়দার ফেরান ব্লেক ম্যাকডোনাল্ডকে। এরপর টানা দুই বলে অধিনায়ক সাদারল্যান্ড ও স্যাম এলিয়টকে সাজঘরে পাঠান রুবেল।রিপন মন্ডল ও রাকিবুল হাসানের আঘাতের পর রান আউটে ফেরেন টড মারফি। তখন দুই দলের রান সমান—১০১, কিন্তু ভিক্টোরিয়ার হাতে শেষ উইকেট।শেষ পর্যন্ত সেই একটি উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। ২৬ বলে অপরাজিত ১৯ রান করে লিয়াম ব্ল্যাকফোর্ড দলকে ১৯.৪ ওভারে জিতিয়ে ফাইনালে তুলে দেন।বাংলাদেশের হয়ে রুবেল চার ওভারে ১৫ রান দিয়ে নেন তিন উইকেট। শামীম নেন দুটি। আবু হায়দার, রিপন ও রাকিবুল নেন একটি করে উইকেট।এই হারে শেষ হলো বাংলাদেশ এইচপির দারুণ এক টুর্নামেন্ট। লিগ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে সেমিফাইনালে উঠেছিল তারা।
বিষয় : উইকেট পারফরম্যান্স ফাইনাল

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন