দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শাকিলের ৯৭-ও হলো না যথেষ্ট, পাকিস্তানকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

পারল না পাকিস্তান। ইংলিশ পেসারদের তাণ্ডবে আবারও গুঁড়িয়ে গেল পাকিস্তানের ব্যাটিং। ৩৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ১৯৪ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে। ড্যান লরেন্সের ৫৪ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২০৮ রান সংগ্রহ করে। এতে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮৯ রান।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানের মধ্যেই হারায় তিন উইকেট। আজান আওয়াইস ৭, আব্দুল্লাহ শফিক শূন্য এবং অধিনায়ক বাবর আজম ফেরেন মাত্র ৬ রান করে।এরপর শান মাসুদ ও সাউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ২৬ রান করে শান ফিরলে আবারও চাপে পড়ে পাকিস্তান।

আরও পড়ুন, রোনালদোর রেকর্ড ভাঙার দোরগোড়ায় এমবাপ্পে, ১১ গোল দূরে ইতিহাস

 দ্রুতই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ানও।এক প্রান্ত আগলে দুর্দান্ত লড়াই চালিয়ে যান সাউদ শাকিল। ইংলিশ পেসারদের সামলে তুলে নেন ফিফটি। এরপর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯৭ রানে এসে জশ টাংয়ের বলে আউট হয়ে যান তিনি।শাকিলের ১২২ বলের ইনিংসে ছিল দারুণ সব শট। তবে তার লড়াইও শেষ পর্যন্ত পাকিস্তানকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।শেষ দিকে খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি ও মোহাম্মদ আব্বাস কিছু রান যোগ করলেও ১৯৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।ইংল্যান্ডের হয়ে জশ টাং নেন ৩ উইকেট। ওলি রবিনসন ৪টি এবং জফরা আর্চার নেন ২টি উইকেট।ফলে ১৯৪ রানের বড় জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

বিষয় : ইংল্যান্ড টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শাকিলের ৯৭-ও হলো না যথেষ্ট, পাকিস্তানকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

পারল না পাকিস্তান। ইংলিশ পেসারদের তাণ্ডবে আবারও গুঁড়িয়ে গেল পাকিস্তানের ব্যাটিং। ৩৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ১৯৪ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে। ড্যান লরেন্সের ৫৪ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২০৮ রান সংগ্রহ করে। এতে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮৯ রান।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানের মধ্যেই হারায় তিন উইকেট। আজান আওয়াইস ৭, আব্দুল্লাহ শফিক শূন্য এবং অধিনায়ক বাবর আজম ফেরেন মাত্র ৬ রান করে।এরপর শান মাসুদ ও সাউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ২৬ রান করে শান ফিরলে আবারও চাপে পড়ে পাকিস্তান।

আরও পড়ুন, রোনালদোর রেকর্ড ভাঙার দোরগোড়ায় এমবাপ্পে, ১১ গোল দূরে ইতিহাস

 দ্রুতই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ানও।এক প্রান্ত আগলে দুর্দান্ত লড়াই চালিয়ে যান সাউদ শাকিল। ইংলিশ পেসারদের সামলে তুলে নেন ফিফটি। এরপর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯৭ রানে এসে জশ টাংয়ের বলে আউট হয়ে যান তিনি।শাকিলের ১২২ বলের ইনিংসে ছিল দারুণ সব শট। তবে তার লড়াইও শেষ পর্যন্ত পাকিস্তানকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।শেষ দিকে খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি ও মোহাম্মদ আব্বাস কিছু রান যোগ করলেও ১৯৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।ইংল্যান্ডের হয়ে জশ টাং নেন ৩ উইকেট। ওলি রবিনসন ৪টি এবং জফরা আর্চার নেন ২টি উইকেট।ফলে ১৯৪ রানের বড় জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত