রিয়াল মাদ্রিদের জার্সিতে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে সেই রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি তা ভেঙে নতুন ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে কিলিয়ান এমবাপ্পের সামনে।২০১১ সালে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত এটিই দ্রুততম শত গোলের রেকর্ড।অন্যদিকে রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেই এমবাপ্পে করেছেন ৮৯ গোল। অর্থাৎ দ্রুততম ১০০ গোলের রেকর্ড নিজের করে নিতে ফরাসি তারকার প্রয়োজন আরও ১১ গোল।চলতি লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ৮৯ গোলে পৌঁছেছেন এমবাপ্পে।
আরও পড়ুন, ৩৯ বছরেও থামেনি মেসির জাদু, ৪ গোল ও ১ অ্যাসিস্টে মন্ট্রিলকে উড়িয়ে দিলেন
একই সঙ্গে রোনালদোর সঙ্গে তার তুলনাটাও আরও জোরালো হয়েছে।পরিসংখ্যান বলছে, দুজনই রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলার পর ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। রোনালদোর গোল ছিল ১০০, আর এমবাপ্পের ৮৯।তবে এমবাপ্পের সামনে এখনো রয়েছে রেকর্ড ভাঙার সুযোগ। চলতি মৌসুমে ২ নভেম্বরের মধ্যে তিনি আরও ১২টি ম্যাচ খেলতে পারেন। এই সময়ের মধ্যে ১১টি গোল করতে পারলেই ১০৫ ম্যাচের ব্যবধানে রোনালদোর চেয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।অর্থাৎ ১২ ম্যাচে ১১ গোল—সমীকরণটা কঠিন হলেও এমবাপ্পের সাম্প্রতিক ফর্মে অসম্ভব নয়।রোনালদোর রেকর্ড ভাঙতে পারলে শুধু রিয়াল মাদ্রিদের ইতিহাসেই নয়, বিশ্ব ফুটবলেও নতুন এক মাইলফলক তৈরি করবেন ফরাসি এই তারকা।
বিষয় : ইতিহাস দ্রুততম রেকর্ড ভাঙা

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন