২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়কে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়ার এমন পরাজয় ক্রিকেটবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন লারা।কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেন, এক-দুজন ক্রিকেটারের অবসর নেওয়া বড় সমস্যা নয়। তবে একসঙ্গে অনেক অভিজ্ঞ খেলোয়াড় বিদায় নিলে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।
আরও পড়ুন, আবেগঘন ম্যাচে মেসির গোল, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি
অস্ট্রেলিয়ার বিকল্প ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই তারকা। তার মতে, রিজার্ভ বেঞ্চে এমন খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নেই, যাদের ওপর নির্ভর করে একসঙ্গে চার-পাঁচজন মূল ক্রিকেটার অবসরে গেলে দলকে দ্রুত পুনর্গঠন করা সম্ভব।লারা সতর্ক করে বলেন, ধাপে ধাপে খেলোয়াড় পরিবর্তন করাই অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে। একসঙ্গে বড় সংখ্যক অভিজ্ঞ ক্রিকেটার অবসর নিলে বর্তমান রিজার্ভ বেঞ্চ নিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।বাংলাদেশের বিপক্ষে ডারউইনে টাইগারদের দাপুটে জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়, অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ দলগঠন নিয়েও নতুন করে ভাবার বার্তা দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিষয় : ক্রিকেটার মিরাজ উইকেট অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন