দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের ঘোষণা

রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি

চার বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামাতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আজ ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।এই সময়কালে সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন , শনিবার শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়

একই সঙ্গে দুই দেশ একে অপরের ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে।ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বিরতি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ভয়াবহ যুদ্ধ চলছে। সাম্প্রতিক এই যুদ্ধবিরতি সংঘাত কমানোর একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।তবে বিশ্লেষকরা বলছেন, দোনেৎস্ক অঞ্চলসহ বিভিন্ন ভূখণ্ড নিয়ে বিরোধ এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।

আরও  পড়ুন , প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গে ফিরছে উপ-মুখ্যমন্ত্রীর পদ

বিষয় : যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি রাশিয়া-ইউক্রেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

চার বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামাতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আজ ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।এই সময়কালে সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন , শনিবার শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়

একই সঙ্গে দুই দেশ একে অপরের ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে।ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বিরতি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ভয়াবহ যুদ্ধ চলছে। সাম্প্রতিক এই যুদ্ধবিরতি সংঘাত কমানোর একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।তবে বিশ্লেষকরা বলছেন, দোনেৎস্ক অঞ্চলসহ বিভিন্ন ভূখণ্ড নিয়ে বিরোধ এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।

আরও  পড়ুন , প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গে ফিরছে উপ-মুখ্যমন্ত্রীর পদ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত