ভারতের পশ্চিমবঙ্গ-এ সরকার গঠনের পথে থাকা বিজেপি এবার দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রায় দুই দশক পর রাজ্যের প্রশাসনে ফিরতে যাচ্ছে এই পদ। দলীয় সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আসানসোল দক্ষিণের বিজয়ী প্রার্থী অগ্নিমিত্রা পল এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
আরও পড়ুন, নারী সেজে রাতে রাস্তায় দাঁড়ালেন পুলিশ কমিশনার, সামনে এলো ভয়াবহ বাস্তবতা
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। দলীয় সূত্রের দাবি, ওই বৈঠকে অগ্নিমিত্রা পল ও শঙ্কর ঘোষের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন অমিত শাহ। বিজেপির অভ্যন্তরীণ আলোচনায় অগ্নিমিত্রা পলকে প্রথম এবং শঙ্কর ঘোষকে দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন, ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সর্বশেষ উপ-মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের সময় তিনি এ দায়িত্ব পালন করেন। পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রীর পদ রাখেননি তিনি।
আরও পড়ুন, ভরাডুবির পর রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী
এদিকে ২০১১ সালে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারেও উপ-মুখ্যমন্ত্রীর কোনো পদ ছিল না। নতুন সরকার আগামী ৯ মে শপথ নিতে পারে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
বিষয় : ভারত পশ্চিমবঙ্গ উপ-মুখ্যমন্ত্রী দুই দশক

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন